Avatar মোঃ আব্দুর রাকিব

উইঘুর ভাষায় কুরআন অনুবাদকারী উইঘুর আলেমকে চীনা কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা!

৮২ বছর বয়সী প্রখ্যাত উইঘুর আলেম, শায়খ মোহাম্মদ সালিহ হাজিমকে চীনা কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যার ৮ বছর পূর্ণ হয়েছে।

শায়খ মোহাম্মদ সালিহ হাজিম ১৯৩৯ সালে পূর্ব তুর্কিস্তানের আতুশ গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি উইঘুর সম্প্রদায়ের একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত এবং খুব সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন।

তিনি তার বাবার কাছ থেকে আরবি ভাষা শিখেন এবং ১১ বছর বয়সেই কুরআনের হাফেজ হন। তারপর বেইজিংয়ের ইসলামিক ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পূর্ণ করেন।

তিনিই প্রথম ব্যক্তি যিনি উইঘুর ভাষায় কুরআন অনুবাদ ও প্রকাশ করেন। তিনি আরবি-উইঘুর ভাষার একটি অভিধানও লিখেছিলেন।

১৯৯০ সালে মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলাম কংগ্রেসে বিশ্বের শীর্ষস্থানীয় দশজন মুসলিম স্কলারের একজন হিসেবে তিনিও নির্বাচিত হন।

শায়খকে ২০১৭ সালের ডিসেম্বরে তার মেয়ে উস্তাযা নেজিরে সালিহ এবং জামাতার সাথে তাকে আটক করা হয়েছিল।

২০১৮ সালের জানুয়ারিতে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকাবস্থায় তিনি ইন্তিকাল করেন।

Post Image Feb 23, 2026, 12:39 am · 77 Views · Public
Like (0) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 2

Avatar

Sheikh Rizwan: এই চায়নাকেই বাংলাদেশের অনেকে খুব আপন মনে করে।

Feb 24, 11:23 am - [Report]
Avatar

মোঃ আব্দুর রাকিব : চায়নাকে কেউ ভালো মনে করে না, তবে আমেরিকার তুলনায় মনে করে।

Feb 24, 1:00 pm - [Report]