পবিত্র রমাদ্বান মাসে মসজিদুল আক্বসায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল।
অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের জন্য প্রবেশাধিকার সীমিত করে মাত্র ১০ হাজার মানুষকে জুমুআর নামাজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যার জন্য প্রয়োজন হবে ইসরাইলি সামরিক বাহিনীর বিশেষ অনুমোদন।
কেবল ৫৫ বছর বা তার বেশি বয়সী বৃদ্ধ পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী বৃদ্ধ মহিলা এবং ১২ বছর বা তার কম বয়সী শিশুরা নিকটাত্মীয়দের সাথে আল আক্বসা মসজিদে নামাজ পড়তে পারবে।
সব মিলিয়ে এক দমবন্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে জেরুজালেমে এবারের রমাদ্বান অতিবাহিত হচ্ছে।
Comments
Total Comments: 0
No comments yet.
Leave a Comment
Login to leave a comment.