উখিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে ওজিল-নেকমেতিনের গাড়িবহর
রোহিঙ্গাদের সঙ্গে ইফতার শেষে ফেরার পথে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভিআইপি প্রোটোকলে চলাচলরত গাড়িবহরের সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনায় ওজিল বা প্রতিনিধি দলের কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ।
Comments
Total Comments: 0
No comments yet.
Leave a Comment
Login to leave a comment.