সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন (৩০) বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার সাগর আলী বলেন, হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেলে চালিয়ে পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তিনি মাদলা এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় হোসেনের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শাহিনুর রহমান জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
Comments
Total Comments: 0
No comments yet.
Leave a Comment
Login to leave a comment.