Avatar মোঃ আব্দুর রাকিব

ডিপস্টেট কি ও কারাঃ

'ডিপ স্টেট' (Deep State) বা 'রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্র' একটি রাজনৈতিক বিষয়। এটি মূলত এমন একটি ব্যবস্থা যেখানে দেশের নির্বাচিত সরকার বা রাজনৈতিক নেতৃত্বের বাইরে অঘোষিত এবং শক্তিশালী গোষ্ঠী থাকে, যারা পর্দার আড়াল থেকে দেশ পরিচালনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। ডিপস্টেট তৈরি হয়েছে বলা যায় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। প্রায় প্রতিটি দেশে বর্তমানে বিদ্যমান। আমেরিকা ও পশ্চিমে আরও শক্তিশালী এরা। ডিপস্টেটের পিছনে Deeper state বিদ্যমান (এপস্টেইনের চক্র টাইপের)। আশার বিষয় হল ডিপার স্টেট এখন প্রকাশিত হয়েছে। ডিপার স্টেটের পিছনে রয়েছে শয়তানী শক্তি যা আশা রাখি প্রকাশিত হবে...

বাংলাদেশে “ডিপ স্টেট” বলতে তাত্ত্বিকভাবে যাদের বোঝানো যায়ঃ

==> উচ্চপর্যায়ের আমলাতন্ত্রঃ সচিব লেভেল ইত্যাদি।

==>গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রভাবশালী অংশঃ ডিজি এফআই, এন এস আই এর উচ্চ পর্যায়ের অফিসাররা। এরাই বড় রোল প্লে করে।

==>সামরিক বাহিনীর নীতিনির্ধারণী স্তরঃ জেনারেল লেভেল।

==>অর্থনৈতিক এলিটঃ মনোপলিস্ট, বিশাল বড় ব্যবসায়ী।

==>মিডিয়াঃ বাম ও আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি, ভা*তীয় দালাল ইত্যাদি।

==>আন্তর্জাতিক শক্তি ও চক্রঃ ভার*য় গোয়েন্দা, পশ্চিমা এ্যাম্বেসেডর ও গোয়েন্দারা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত।

এগুলো রাজনৈতিক ও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যবহৃত কাঠামো থেকে নেয়া। প্রতিটি দেশেই কাঠামো প্রায় কাছাকাছি। আপনাদের সিদ্ধান্ত গ্রহণকারীকে চেনা জরুরী, কারা পিছনে রোল প্লে করে জানা জরুরী। অভ্যুত্থানের পর উচিত ছিল ডিপ স্টেট ভেঙ্গে দেয়া কিন্তু "সুশীলতা" আমাদের শেষ করেছে...... সামনের অভ্যুত্থানে আশা রাখি আপনারা কেউ ভুল করবেন না।
©

#DeepStateSecrets #DeepState #Politics #Oligarchy

Post Image Feb 15, 2026, 7:20 pm · 7 Views · Public
Like (3) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.