Avatar মোঃ আব্দুর রাকিব

পিরোজপুর-১ আসনে জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী এগিয়ে


পিরোজপুর-১ আসনের মোট ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র মাসুদ সাঈদী।

ঘোষিত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৭৩৮ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৬১৯ ভোট।

দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ১১৯ ভোট।

এ আসনের আরও ১৫৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ গণনা শেষ হওয়া পর্যন্ত।

Feb 12, 2026, 10:23 pm · 6 Views · Public
Like (0) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.