Avatar মোঃ আব্দুর রাকিব

🔴 ২৯৯ আসনের আংশিক ফল: কোথায় এগিয়ে বিএনপি, কোথায় জামায়াত ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে বিএনপির আধিপত্য রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে জামায়াত প্রার্থীরা এগিয়ে আছেন।

সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জামায়াত সূত্র বলছে, তারা ১৭৫ আসনে নজর দিচ্ছে, যেখানে কখনো এগিয়ে, কখনো পিছিয়ে।

বিএনপি সূত্র দাবি করছে, ১৮০ আসনে তাদের প্রাধান্য এবং সংখ্যায় তারা এগিয়ে।

কয়েকটি আসনের প্রাথমিক ফলে দেখা গেছে কুমিল্লা-৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ বড় ব্যবধানে জয়ী।

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান এগিয়ে। ঢাকা-১৫ আসনে জামায়াতের আমীর ড. শফিকুর রহমান এবং ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল এগিয়ে।

ঝিনাইদহ-১ আসনে আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত। রংপুরে আখতার হোসেন জয়ী পথে, চাপাইনবাবগঞ্জের তিন আসনে জামায়াত এগিয়ে। ভোলা-১, ব্রাহ্মণবাড়িয়া-১, হবিগঞ্জ-১, সিলেট-২ আসনে বিএনপি প্রার্থীরা এগিয়ে। ঢাকা-১৩ ও ঢাকা-৮ আসনে বিএনপি–জামায়াতের তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে, ঢাকা-১৪ আসনে জামায়াত প্রার্থী এগিয়ে।

Feb 12, 2026, 8:59 pm · 5 Views · Public
Like (0) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.