Simrin Lubaba বিয়ে করেছেন এবং আমরা তাদের জন্য দোয়া করি। মেয়েটির বয়স মাত্র ১৬ বছর (যা প্রচলিত বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ যদি আদালতে তারা বিশেষ কারণ দেখাতে পারে) এবং এই বয়সে তিনি বিয়ে করার ফলে আমি মনে করি এটি তার এবং তার ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ভালো হবে। তার পরিবারকেও আমরা ধন্যবাদ জানাই কেননা বিকৃত পশ্চিমা সংস্কৃতি অনুসরণ না করে তারা ইসলামিক শরিয়া অনুসরণ করে সঠিক সময় তাদের মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন।
আমি এটাও মনে করি এই বিয়ের ফলে মেয়ের পড়াশোনায় বিন্দুমাত্র কোন ক্ষতি হবে না বরং কিছু ক্ষেত্রে লাভ হতে পারে। শাহবাগী গবেষকরা দেখায় যে বিয়ের কারণে অনেক মেয়ে পড়াশোনা থেকে ঝরে পড়ে, তবে সেসব গবেষণা সঠিক না কেননা যেসব নিম্নবিত্ত মেয়েরা বিয়ের পরে পড়াশোনা আর চালিয়ে যায় না সেই মেয়েরা বিয়ে না করলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের থাকে না। অনেক ক্ষেত্রে সেসব মেয়েদের অনেক রকমের কাজে জড়িয়ে যেতে হয়।
অন্যদিকে পশ্চিমা বেশিরভাগ গবেষণায় দেখায় যে বিয়ের আগে যার যত বেশি হারাম সম্পর্ক থাকে তার বিয়ে পরবর্তীতে টিকার সম্ভাবনা তত কম হয়ে যায়। যাদের বিয়ের আগে কোন হারাম সম্পর্ক থাকে না সেই স্বামী-স্ত্রীর বিয়ে টিকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
এছাড়াও দীর্ঘ সময় আমাদের যুব সমাজকে পড়াশোনা এবং ধর্মের নামে একা কাটানোর কথা বলাটাও অন্যায়, বিশেষ করে বালক বয়সে। এই সময় এবং এর পরবর্তী সময়ে মানুষের একজন পার্টনার খুবই প্রয়োজনীয় এবং এই জন্যই ইসলাম ধর্মে তাড়াতাড়ি বিয়ে করার কথা বলা আছে। আমাদের যুব সমাজের অনেকেই টিউশনি করে, এবং সেই টাকা দিয়ে তারা খুব সহজেই তাদের স্ত্রীদের ভরণপোষণ করাতে পারবে। ডিম আলু ভর্তা একজন মানুষকে খাওয়াতে বেশি টাকার প্রয়োজন হয় না।
কিন্তু আমাদের অতিপশ্চিমা সংস্কৃতি বলে ১০০ টা হারাম সম্পর্ক করার পরে বিয়ে করা উত্তম এবং সেই ক্ষেত্রে (past is past: যদিও কথাটার কোনো অর্থ নেই) কোন সমস্যা নেই। কিন্তু বিজ্ঞান বলে সমস্যা আছে। হারাম সম্পর্ক করার ফলে এবং সেটি ভেঙে যাওয়ার ফলে মানুষ মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয় যেটি তার পরবর্তী সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। যখন উভয়পক্ষ একাধিক হারাম সম্পর্ক করে বিয়ে করে তখন সেটি সুন্দর সম্পর্ক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েরা ১৬ বছরে বিয়ে করতে পারবে যদি আদালত রাজি হয়, এবং ছেলেরা একুশ। ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া পশ্চিমাগুলোতেও কোথাও এরকম অদ্ভুত আইন নেই। ২১ বছর কেন? কোন বিজ্ঞানী গবেষণা করে ২১ বছর সবচেয়ে উত্তম এটি বের করল এবং আইন করল? নাকি এটা ছিল শাহবাগীদের "Magical" প্রসেস যার মাধ্যমে এই সংখ্যাটি তারা বের করেছিল?
আমি স্কটল্যান্ডে ছিলাম সেখানে নারী পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৬। কানাডায় বিয়ের বয়স ১৬ থেকে ১৭ কিন্তু বাংলাদেশে ছেলেদের জন্য ২১। আমরা পশ্চিমাদের থেকেও বেশি পশ্চিমা।
ইরানে মেয়েদের বিয়ের বয়স ১৩ এবং তাদের নারী লিটারেসি রেট ৯৯% যেখানে বাংলাদেশের বিশেষ প্রয়োজনে কোর্ট অর্ডার ছাড়া নারীর বিয়ের বয়স ১৮ কিন্তু লিটারেসি রেট বাংলাদেশের নারীদের ৭৫.৮ যা ইরানের তুলনায় অনেক কম। ইরানে STEM (Science, Technology, Engineering, Mathematics) ফিল্ডে ৭০% নারী যা পশ্চিমা দেশগুলোর থেকে তুলনা করলেও অনেক বেশি। কাজেই বিয়ে করলে লেখাপড়া হয় না এই হাইপোথিসিসটা আসলে সম্পূর্ণ ভুল। বরং বিয়ে করলে লেখাপড়া আরো ভালো হয়।
তাই আমরা সবাই খাস দিলে Lubabar জন্য দোয়া করি এবং তার ও তার পরিবারের জন্য মঙ্গল কামনা করি। আমিন।
© Asif Mahtab Utsha
Comments
Total Comments: 2
Rashedul Raj: Hm
Apr 3, 5:35 pm - [Report]Rashedul Raj: Hm
Apr 3, 6:38 pm - [Report]
Leave a Comment
Login to leave a comment.