Avatar মোঃ আব্দুর রাকিব

যেদিন থেকেই নির্বাচন ও জোটের গুঞ্জন উঠে, সেদিন থেকেই আমার মূল কনসার্ন ছিল এই অঞ্চলের দেওবন্দি সিলসিলা, আলেম সমাজ ও কওমী ধারা। কারণ এই অঞ্চলে ইসলামের একাডেমিক ইলমের সিলসিলা, মানুষের ঈমান, আদর্শ ও শরয়ী বুঝের মূল পাহারাদার তারা।

কিন্তু এই ধারা সুযোগ পেয়েও ভুল রাজনীতিকে বেছে নিয়েছে। প্রচলিত রাজনীতির মেরুকরণের স্রোতে নিজেদের সিলসিলাগত রাজনৈতিক পাওয়ারকে বিসর্জন দিয়েছে। এই চরম ভুলের হুমকিতে আছে জাতির ঈমান, আকিদা, আদর্শ ও শরয়ী বুঝ। আগামীর মুসলিম সমাজ একটি ভয়াবহ ধর্মীয় সংকটের মুখে আছে।

আল্লাহর কাছে দোয়া করি, এই ভুলের পরিণামের পরিবর্তে তিনি যেন আমাদের জন্য উত্তম কোন পথ বের করে নিয়ে আসেন।

এরপরের কথা হল, আলেম সমাজের জন্য এখনো ভাবার ও নিজেদের রাজনীতিকে ঠিক করার সুযোগ আছে। বরং এটার প্রয়োজনীয়তা সামনে আরো অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ক্ষমতায় যেই আসুক, প্রচলিত রাজনীতির কাঠামোর বাইরে গিয়ে সমাজ ও জীবনে আপনাদের যেই পাওয়ার পলিটিক্স সেটার কার্যকরিতা ও প্রয়োজনীয়তা শেষ হবে না।

সেকুলার দলের ইসলামবিদ্বেষ হোক কিংবা কোন ইসলামী রাজনৈতিক দলের দ্বীন বিকৃতি হোক- সেটার মোকাবেলায় আপনাদের প্রচলিত কাঠামোর বাইরের রাজনীতি ছাড়া কোন বিকল্প নেই।

পুরো সমাজ আপনাদের দাওয়াতি অডিয়েন্স। ভোট আর নির্বাচনের রাজনৈতিক মেরুকরণে নিজের দাওয়াতি অডিয়েন্সকে বিভাজন, প্রতিপক্ষে রূপায়ণ ও সীমাবদ্ধ করে ফেলবেন না। এটা জাতিকে বৃহৎ কোন পরিবর্তন বা বিপ্লবের জন্য প্রস্তুত করণে প্রতিবন্ধক।

আপনারা সবাই স্বীকার করেন এবং মনে করেন যে, ইসলামের জন্য একটি বৃহৎ বিপ্লব ঘটানো ছাড়া আসলে চূড়ান্ত মুক্তি বা সমাধান নেই। মনে রাখবেন, ভোট ও নির্বাচনের রাজনৈতিক দলের মাধ্যমে জাতিকে এর জন্য প্রস্তুত করা সম্ভব নয়। কারণ এই রাজনীতির প্রকৃতিই হল, জাতিকে বিভাজিত করা এবং মানুষকে কাঠামোগতভাবে দমিয়ে রাখা। এই রাজনীতির ভেলুজ কখনোই বিপ্লবমুখী নয়।

তাই বিপ্লবের জন্য আপনাদের আকাবিরদের রেখে যাওয়া সিলসিলাকে জাগ্রত করতে হবে। আহমাদ শহীদের দাওয়াহ ও তাহরিকের স্রোত ও প্রাণকে ধারণ করতে হবে।

এই অঞ্চলে ইসলাম ও মুসলিমদের জন্য সবচেয়ে কল্যানকর রাজনীতি এটাই। এটাই উপমহাদেশে আমাদের তাহরিকের প্রধান সিলসিলা। সায়্যিদ আহমাদ শহীদ থেকে শরীয়াতুল্লাহ, শরীয়াতুল্লাহ থেকে হেফাজত- এই রাজনীতিই এই অঞ্চলে ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব রক্ষা করেছে। ইসলামের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখেছে এবং বাতিলপন্থাকে পরাজিত করেছে।

কওমী মাদ্রাসার ইলমি সিলসিলাকে আরো সমাজমুখী করণ এবং ( প্রচলিত রাজনীতির বাইরে) এই অঙ্গনের দাওয়াহ ও তাহরিকের প্লাটফর্মগুলোকে প্রায়োরিটি দিয়ে শক্তিশালী করণ- এই দুটি কাজ আপনাদের আগামীর বাংলাদেশে করতেই হবে।
© Iftekhar Sifat

Feb 10, 2026, 4:39 pm · 6 Views · Public
Like (0) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 1

Avatar

Sheikh Rizwan: সেকুলার মত আর ইসলামী বিশ্বাস পরস্পর সাংঘরসিক। সেকুলার ইসলামবিদ্বেষী হবে আবার ইসলাম সেকুলারবিদ্বেষী হবে সেটাই স্বাভাবিক। দাওয়াত ইসলামের অবিচ্ছেদ্য অংশ। দাওয়াতের স্রোতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুকুল পরিস্থিতিও তৈরি করতে হবে। এখন বলুন বর্তমানে এই অনুকুল পরিস্থিতি তৈয়ার হবে কি ভাবে ? বিচ্ছিন্নভাবে বাংলাদেশ কি টিকে থাকতে পারবে ? বাহ্যিক শক্তির সাথে ভারসাম্য বজায় রাখবেন কি ভাবে ? আর্থিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে সমকক্ষ হবেন কি ভাবে ? শুধুমাত্র ইমানের বলে বলীয়ান হয়ে কি এগিয়ে যাওয়া যাবে ? পরিস্কার গঠনমুলক এবং বাস্তবিক আলোচনা চাই । এ সমস্যা শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের মুসলমান এর জন্য প্রয়োজনীয়। কোন বিপ্লব ঘটাতে গেলে আজ আর এককভাবে সম্ভব নয়। ইতিহাস সেই শিক্ষাই দেয়।

Feb 11, 6:12 pm - [Report]