ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি সচল না হলেও তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসণ শেষ করতে আগ্রহী।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প এবং তার দল মনে করছেন, এই নৌপথটি পুনরায় খোলার চেষ্টা করলে যুদ্ধ তাদের নির্ধারিত ৪ থেকে ৬ সপ্তাহের সময়সীমার চেয়ে আরও দীর্ঘায়িত হতে পারে।
এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের বর্তমান লক্ষ্য হলো—ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে দেওয়া এবং পরবর্তীতে কূটনৈতিক চাপের মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক করা।
যদি কূটনীতি ব্যর্থ হয়, তবে ওয়াশিংটন ইউরোপীয় এবং উপসাগরীয় মিত্রদের ওপর এই প্রণালীটি পুনরায় সচল করার দায়িত্ব চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
Mar 31, 2026, 12:18 pm · 77 Views · Public
Leave a Comment
Login to leave a comment.