Avatar As-sidq News

দখলদার ইসরায়েলি সেনাবাহিনী নিজের ভেতরই ধসে পড়বে!”— ইসরায়েলি সেনাপ্রধানের ‘১০ রেড ফ্ল্যাগ’ সতর্কবার্তা নিয়ে কলিবাফের খোঁচা

​ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কলিবাফ আজ ইসরায়েলি সেনাপ্রধানের সাম্প্রতিক একটি অভ্যন্তরীণ সতর্কবার্তাকে হাতিয়ার করে কড়া আক্রমণ চালিয়েছেন।

গত বুধবার (২৫ মার্চ) ইসরায়েলি মন্ত্রিসভার এক রুদ্ধদ্বার বৈঠকে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির জানিয়েছিলেন যে, সেনাসংকট ও ক্রমাগত যুদ্ধের চাপে ইসরায়েলি বাহিনী এখন খাদের কিনারায়।

​কলিবাফ তার বক্তব্যে যা বলেছেন:
​"ইসরায়েলি সামরিক প্রধান নিজেই সতর্ক করে বলেছেন, ‘আমি ১০টি রেড ফ্ল্যাগ (বিপজ্জনক সংকেত) দেখাচ্ছি... ইসরায়েলি সেনাবাহিনী অচিরেই নিজের ভেতরে ধসে পড়বে।’

​মূলত এই চরম সত্যকে আড়াল করতে এবং তাদের দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা ও সেনাবাহিনীর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই জায়নবাদী ইসরায়েল সরকার উত্তেজনা বাড়িয়ে ইরানের শিল্প অবকাঠামোতে হামলার অপচেষ্টা করছে। কিন্তু তারা জানে না যে, ইরানের বিধ্বংসী পাল্টা জবাব এই ধসে পড়ার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।"

​© Sorwar Alam

Post Image Mar 29, 2026, 8:39 pm · 111 Views · Public
Like (1) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.