Avatar মোঃ আব্দুর রাকিব

ইমাম নুরুল হুদা হযরত মাওলানা উবাইদুল্লাহ আনোয়ার (রহিমাহুল্লাহ):-

বর্তমানে ইসলামী গণতন্ত্র এবং ইসলামী সমাজতন্ত্রের অনেক আলোচনা পর্যালোচনা হয়, সংবাদপত্রে বড় বড় শিরোনামে কলাম ছাপা হয়।

প্রকৃতপক্ষে দুটোই ইসলামী রীতিনীতির বিরোধী। যে ব্যক্তি ইসলামের ক্ষেত্রে গনতন্ত্রের পরিভাষা ব্যবহার করতে চায় সে আসলে ইসলামকেই পরিপূর্ণ রুপে বুঝতে পারেনি। আর যে ইসলামকে সমাজতন্ত্রের সাথে মিলাতে চায় সে আসলে সমাজতন্ত্রের অসারতা অনুধাবন করতে পারেনি।

এ বিষয়টা বুঝানোর জন্য বলি, যদি ইসলামী গণতন্ত্র এবং ইসলামী সমাজতন্ত্রের অনুসরণ চললে জীবনের সকল কার্যপদ্ধতি ইসলাম মোতাবেকই হয়, ইসলামের মতাদর্শের বিরোধী না হয় তাহলে সে আদর্শকে ইসলামী গণতন্ত্র এবং ইসলামী সমাজতন্ত্র নাম দেওয়ার কী প্রয়োজন?

তারা ইসলামী গণতন্ত্র এবং ইসলামী সমাজতন্ত্রের নামে রূপান্তরিত করে কী লাভ করতে চায়?

ইসলামের মত পবিত্র ও ধবধবে সাদা পরিষ্কার কাপড়ে রূপান্তরিত করার দাগ কেন লাগাতে চায়?

সুতরাং সুস্পষ্ট কথা এটাই যে, ইসলামের ভাবধারা পশ্চিমা কুফরী গণতন্ত্রের প্রতি ভ্রূক্ষেপ করে না, কমিউনিজমেরও কোন পরোয়া করে না।

ইসলাম তো কেবল আল্লাহ জাল্লা শানুহুর রাজত্বের প্রবক্তা। তার চির শাশ্বত বাণী হল:

ان الحكم الا الله

হুকুমত চলবে কেবল আল্লাহ তায়ালার। (সূরা ইউসুফ, ৪০)

ইসলামের মাঝে আসল কাজ হল প্রতিনিধিত্ব এবং খেলাফতের দায়িত্ব পালন করা। ইসলামের নবী ও আল্লাহ তায়ালার হুকুম আহকামই বাস্তবায়ন করেছেন। নিজের চাহিদা ও খেয়াল খুশির অনুসরণ করেননি। একারণে তাঁর ও আনীত জীবন ব্যবস্থা এই ক্ষণস্থায়ী দুনিয়ার উপর ছিল না, বরং তা ছিল আল্লাহর মনোনীত তাওহিদের মানদন্ডের উপর।

ইসলাম না সমাজতান্ত্রিক মতবাদকে সমর্থন করে, না ইউরোপের পুঁজিবাদের পরোয়া করে। ইসলাম এটাই শিখায় যে, সকলের অধিকার সঠিকভাবে আদায় করবে, কারো হক্ক নষ্ট না করবে না।

তিনি আরো বলেন,

আমাদের দেশে কী ইসলামী আইন বাস্তবায়িত হয়েছে?

আমাদের ধর্মীয় রাজনৈতিক দলগুলো সেই চৌষট্টি বছর ধরে এ ব্যর্থ পদ্ধতিতে আন্দোলন করে যাচ্ছে, যার কিছু মাধ্যম হল:

সাংবাদিক সম্মেলন করে সাক্ষাৎকার দেওয়া, সমাবেশ করা, বিক্ষোভ মিছিল করা, ধর্মঘট পালন করা, দাবী আদায়ের আবদার জানানো, লং মার্চ করা, সামাজিক বয়কট করা, অভ্যর্থনা দেওয়া, অমন্ত্রণ জানানো, ইফতার পার্টি করা, ঈদে মিলাদুন্নী পার্টি, ডিনার, নাইট পার্টি এছাড়াও কাফেরদের আবিষ্কৃত আরো কত হাজারো রকমের পদ্ধতি। এগুলো বাদ দিয়ে অন্য কোন পন্থায় তারা পাকিস্তানে শরিয়ত বাস্তবায়নকে অসম্ভব মনে করে। এ ব্যর্থ পন্থাগুলোর মাধ্যমেই তারা এ রাজ্যে ইসলামী হুকুমত ব্যবস্থা কায়েম করতে চায়।।

این خیال است محال است جنون

আসলে এটা তাদের অসম্ভব দিবাস্বপ্ন আর পাগলের প্রলেপ ছাড়া আর কিছুই না।

সূত্র- মাকালাত ওয়া ইরশাদাত- ৭১ পৃষ্ঠা, "ইসলামী গণতন্ত্র এবং ইসলামী সমাজতন্ত্র" শিরোনামের আলোচনা।

#গণতন্ত্রের_বিরুদ্ধে_উলামায়ে_দেওবন্দ ১

Post Image Feb 8, 2026, 11:00 pm · 36 Views · Public
Like (0) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 3

Avatar

Sheikh Rizwan: লিঙ্ক কোথায় ? দেখা যাচ্ছে না ভাই ।

Feb 10, 11:31 am - [Report]
Avatar

মোঃ আব্দুর রাকিব : check korun abar

Feb 11, 10:12 pm - [Report]
Avatar

মোঃ আব্দুর রাকিব : গণতন্ত্রের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ PDF লিংক 👇 https://t.me/ummahebook/29 লিংক কাজ করবে না, কপি করে ব্রাউজারে পেস্ট করুন।

Feb 10, 12:08 pm - [Report]