Rashedul Raj's Post
Avatar

মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৭২ জনকে মাছ ধরার ট্রলারে তুলে এক সপ্তাহ ধরে সাগরে ঘোরানোর পর কক্সবাজার সমুদ্রসৈকতে নামিয়ে পালিয়ে গেছে মানবপাচারকারী চক্রের সদস্যরা। গত ২০ নভেম্বর রাতে সৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভেড়ানোর পর যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যান তারা। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ, এসআরবি ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তাদের মধ্যে ছয়জন রোহিঙ্গা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে ট্রলার ভেড়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে যান। এ সময় ট্রলারে থাকা ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হলেও মানবপাচারকারীরা পালিয়ে যান। উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা একটি বড় ট্রলারে তোলা হয়। এরপর থেকে কয়েক দিন সাগরে কাটে তাদের। ট্রলারটিতে ১৭ জন মাঝিমাল্লা ও দালাল ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে ট্রলারটি লাবণী পয়েন্টে নিয়ে আসা হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যান তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানবপাচারের ঘটনা বাড়ে। পাচারকারীরা বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ি এলাকায় আটকে রাখেন। পরে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে তাদের মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার করা হয়।

Translate to English
Post Image
0 Likes 0 Comments 10 Views
Ad

Comments (0)

Please Login to comment.