Rashedul Raj's Post
Avatar

একটি পোস্ট যখন বদলে দেয় একটি মেধাবী শিক্ষার্থীর জীবনের গল্প! মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসক দম্পতি। কয়েক দিন আগে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম বরিশালের আগৈলঝাড়ার বাকাল গ্রামের মেধাবী শিক্ষার্থী তিথি বিশ্বাসের সংগ্রামী জীবনের গল্প। যে মেয়েটির বাবা একজন ভ্যানচালক। বাবার ভ্যানে চড়েই প্রতিদিন কলেজে যাতায়াত করে, আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গেছে সে। অভাব তার মেধাকে থামাতে পারেনি। এসএসসির পর এইচএসসিতেও অর্জন করেছে GPA-5 (A+)। শুধু তাই নয়, আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজের জেনারেল শাখায় ৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০১ জন, আর পুরো কলেজে একমাত্র A+ অর্জন করেছে তিথি! আমরা তার এই অসাধারণ সাফল্য ও অসহায় পরিবারের সংগ্রামের গল্পটি তুলে ধরেছিলাম। আমাদের সেই পোস্ট দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আর সেই খবর দেখেই তিথির পাশে দাঁড়িয়েছেন মানবিক দুই মানুষ চিকিৎসক দম্পতি ডাঃ সুদীপ হালদার ও ডাঃ স্নিগ্ধা চক্রবর্তী। তাদের এই উদ্যোগ আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আমাদের একটি সংবাদ যদি একজন অসহায় মেধাবী শিক্ষার্থীর জীবনে আশার আলো জ্বালাতে পারে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! সমাজে এমন মানবিক মানুষেরই আজ সবচেয়ে বেশি প্রয়োজন। #তিথি_বিশ্বাস #মানবিকতা #ডাঃ_সুদীপ_হালদার #ডাঃ_স্নিগ্ধা_চক্রবর্তী #আগৈলঝাড়া #BGTShows #মানবিক_বাংলাদেশ

Translate to English
Post Image
2 Likes 0 Comments 29 Views
Ad

Comments (0)

Please Login to comment.