তথাকথিত ভালোবাসার মানুষরাই অনেক সময় যৌনতার ভিডিও করে রাখে। কখনো গোপনে, কখনো প্রকাশ্যেই। এই ভিডিও বা ইনবক্সে ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য দেওয়া নগ্ন, অর্ধনগ্ন ছবি দেখিয়ে যৌন দাস/দাসীতে পরিণত করে। যখন যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা ডাকলেই শরীর ব্যবহার করতে দিতে হয়। টাকাপয়সাও হাতিয়ে নেয় এভাবে অনেকেই। অন্য কারো সাথে বিয়ে হলে এই ছবি ভাইরাল করে প্রতিশোধ নেয়। কথা মতো কাজ না করলে এইসব ফুটেজ ভাইরাল হয়ে যায় অনলাইনে। আপলোড হয় পর্ন সাইটে। নিজের, সাথে পরিবারেরও মানসম্মান ধুলোয় মিশে যায়। মুখ দেখানোর উপায় থাকে না। মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয় না। আত্মহত্যাও করে বসে অনেকে। পর্ন মুভি থেকে যৌনতা সম্পর্কে মিথ্যা, অতিরঞ্জিত, অতিকল্পিত ধারণা নিয়ে বড় হওয়া প্রজন্ম যৌনতায় আগ্রাসন প্রদর্শন, বিকৃত আচরণগুলোকেও স্বাভাবিক মনে করে। এই বিকৃত যৌনাচারের কারণে ঘটে দিহান-আনুশকার মতো ঘটনা। একজন গার্লফ্রেন্ড যতোটা অনিশ্চয়তা নিয়ে ভাবে, 'ও কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু আমার শরীরকে ভালোবাসে' — একজন স্ত্রী তাঁর স্বামীর হাত ধরতে পারে ততোটাই আস্থা আর বিশ্বাসের সাথে। যিনাকে মহিমান্বিত করা এই তথাকথিত প্রগতিশীল বিশ্বব্যবস্থা কখনোই তোমাকে যিনার এসব দিক দেখায় না ভাইয়া-আপু। আল্লাহর দেওয়া মাথাটা একটু কাজে লাগাও! কোনটা সত্য আর কোনটা মিথ্যা একটু যাচাই বাছাই করে নাও। মুখোশ দেখে প্রতারিত হয়ো না। বই : আকাশের ওপারে আকাশ #book #love
Log In to leave a comment.