রাত পোহালে সকালে এসএসসি পরীক্ষা। এই ছেলে মেয়ে গুলা রাস্তায় ঘুরছে প্রবেশপত্রের জন্য। গাইবান্ধায় ৩৬ জন শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত। বাচ্চা গুলো কাঁদছে তাদের প্রবেশ পত্র নাকি আসেনি। পড়াশোনা বাদ দিয়ে তারা এখনো স্কুলের বারান্দায় ঘুরছে প্রবেশ পত্রের আশায়। রেজিস্ট্রেশন করার সময় নাকি অনেক সমস্যা করছে। ওদের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া হয় ফর্ম ফিলাপের জন্য। যার কাছ থেকে যা পারছে নিয়েছে তবুও কাজ করলো না। এডমিট দিবে দিবে বলে প্রতিদিন ঘুরিয়েছে। সকালে পরীক্ষা এখনো প্রবেশপত্র পায়নি, এই শিক্ষার্থী গুলোর কি হবে!! ওদের কাছে ফোন করে আবারো ১০,০০০ করে টাকা চাওয়া হয়, প্রবেশপত্র দিবে টাকা দিলে। ঘুম থেকে উঠেই পোস্টটা দেখলাম। জানিনা কতটুকু সত্য যদি সত্য হয় তাহলে এসব কি ভাই?? যেই পরীক্ষার উপর তাদের ভবিষ্যৎ নির্ভর করতেছে সেই পরীক্ষার দেওয়ার জন্য তাদের এত ঝামেলা পোহাতে হচ্ছে। জানিনা আদৌ আজকে তারা পরীক্ষা দিতে পারবে কিনা। যদি না পারে আর পারলেও এই কাজের সাথে যারা যারা জড়িত তাদের ভবিষ্যৎ যাতে খুবই খারাপ হয় সে ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।।
Log In to leave a comment.